অভিনেতা আলভীর স্ত্রী ইকরার মৃত্যু কি আত্মহত্যা নাকি হত্যা? আড়ালে থাকা চাঞ্চল্যকর রহস্য!

জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা


 

বর্তমানে বাংলাদেশের শোবিজ অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সবখানে একটাই আলোচনা, অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মৃত্যু। গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। সাধারণ মানুষের মনে প্রশ্ন—ইকরার মৃত্যুর কারণ কী? এটি কি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র?

আলভীর স্ত্রী হত্যার রহস্য ও মামলার আপডেটট

প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও ইকরার পরিবার বিষয়টি মানতে নারাজ। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জাহের আলভী ছাড়াও তার মা নাসরিন সুলতানা শিউলি এবং সহ-অভিনেত্রী ইফফাত আরা তিথিকে আসামি করা হয়েছে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে আলভী এবং তার পরিবার ইকরাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল, যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে আলভীর সাথে অভিনেত্রী তিথির পরকীয়ার গুঞ্জন এই মৃত্যুকে আরও রহস্যময় করে তুলেছে।



মৃত্যুর কারণ কী? পরকীয়া নাকি মানসিক যন্ত্রণা?

শুটিংয়ের প্রয়োজনে আলভী যখন নেপালে ছিলেন, ঠিক তখনই ইকরা আত্মহত্যার পথ বেছে নেন। নেটিজেনদের দাবি এবং ইকরার বান্ধবীদের ভাষ্যমতে, আলভীর সাথে অন্য এক অভিনেত্রীর ঘনিষ্ঠতা ইকরা সহ্য করতে পারছিলেন না। দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের (২০১০ সালে বিয়ে) পর এমন পরিণতি কেউ মেনে নিতে পারছে না। ইকরার মৃত্যুর ঠিক ৫ ঘণ্টা আগেও ফেসবুকে তার সক্রিয়তা এবং হঠাৎ এই সিদ্ধান্ত বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। এটি কি ইকরার আত্মহত্যা প্ররোচনা নাকি পরিকল্পিত কোনো ঘটনা?

আলভী কি ধরা পড়ে যাবে? বর্তমান অবস্থান কোথায়?

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে আলভীর দেশে ফেরা নিয়ে। নেপাল থেকে তিনি দেশে ফিরেছেন বলে খবর পাওয়া গেলেও তিনি বর্তমানে লোকচক্ষুর আড়ালে রয়েছেন। তার ফোন বন্ধ এবং ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট। পুলিশের দাবি, আলভী বর্তমানে পলাতক। ২ মার্চ রাতে এক ভিডিও বার্তায় আলভী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ইকরা আগে থেকেই 'টক্সিক' ছিলেন এবং তাকে 'ট্রিগার' করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, যদি তিনি নির্দোষই হন তবে কেন পুলিশের কাছে ধরা দিচ্ছেন না? আইন বিশেষজ্ঞরা বলছেন, প্ররোচনার প্রমাণ মিললে আলভী গ্রেফতার হতে পারেন যেকোনো সময়।

আলভী ও ইকরার জীবন কাহিনী: প্রেম থেকে বিচ্ছেদ  


​আলভী ও ইকরার প্রেমকাহিনি অনেকটা সিনেমার মতো। ২০১০ সালে মাত্র ১৯ বছর বয়সে ইকরাকে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী। তবে দীর্ঘ ১৪ বছর তারা এই বিয়ের খবর গোপন রেখেছিলেন। ২০২৪ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা জানান। এই দম্পতির 'রিজিক' নামে একটি পুত্র সন্তান রয়েছে। বাইরে থেকে সুখী মনে হলেও পর্দার আড়লে তাদের দাম্পত্য জীবন ছিল অশান্তিতে ভরা।



​হ্যাশট্যাগ: #ZaherAlvi #IkraDeath #BangladeshShowbiz #ActorAlvi #TrendingNewsBD #JusticeForIkra #EntertainmentNews #রহস্যমৃত্যু #আলভী

Previous Post Next Post